
এনআরবি সেন্টারের চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ, ব্যাংকার, সাংবাদিক ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
বক্তারা দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যের সমস্যা, আসন্ন নির্বাচন ও প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা টেকসই গণতান্ত্রিক নির্বাচন, দীর্ঘমেয়াদি নীতিমালা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির ওপর জোর দেন। প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে বক্তারা পোস্টাল ব্যালটের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে অনলাইন ভোট বা কার্যকর পদ্ধতি চালুর দাবি জানান। পাশাপাশি সংবিধান অনুযায়ী প্রবাসীদের প্রার্থিতার সুযোগ সুনিশ্চিত করার আহ্বান জানানো হয়।
গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো, গ্রাহক সুরক্ষা, ব্যাংক একীভূতকরণ, ডিভিডেন্ড ও বোনাস প্রদানে কঠোর পদক্ষেপের কথা তুলে ধরেন। সাবেক মন্ত্রী আমীর খসরু দ্রুত নির্বাচন আয়োজন ও রাজনৈতিক সহনশীলতার ওপর গুরুত্ব দেন।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী সংগঠন, ব্যাংকার, গণমাধ্যমকর্মী ও মানবাধিকারকর্মীরা অংশ নিয়ে প্রবাসীদের ভোটাধিকার, বিনিয়োগ এবং অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে ঐক্যমতের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান।

